বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

ছাতারকুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ছাতারকুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

যানজট নিরসন ও সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা

রাজধানীর ছাতারকুল এলাকায় মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কাজের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

রাজউক সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার যানজট নিরসন এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ছাতারকুল, মেরুল বাড্ডা ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যান চলাচলে গতিশীলতা বৃদ্ধি, যানজট হ্রাস এবং নগরবাসীর যাতায়াতের দুর্ভোগ কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।