রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার*
ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ জনি (৩২)|
এসআরইউ সূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পাঠকের মন্তব্য